বাড়িতে ডিজে পার্টি, পুলিশের অভিযান : বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

সংবাদ থেকে
রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি আয়োজনের অভিযোগ এবং সেখানে পুলিশের অভিযানের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং ৮৪ জনকে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ওই ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





