২ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দুইজন পরীক্ষার্থীর মধ্যে পাস করেনি কেউ, পাসের হার ৩৫.২৪

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। এইচএসসিতে ৮টি কলেজের ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩২৬ জন। যার ঘর পাশের হার ৩৫.২৪%। আলিম পরীক্ষায় ৭ টি মাদ্রাসা থেকে ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৩ জন। পাশের হার ৩১.৬০ %। এসএসসিতে জিপিএ পাস পেয়েছে ৬ জন এবং আলীমে জিপিএ ৫ পেয়েছে ১জন। এর মধ্যে ডক্টর এম শামসুল হক মডেল কলেজ থেকে দুইজন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাস করেনি।

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৭ জন। তন্মোধ্যে

জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৩২.৬৯ %।রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭ জন। পাশপর হার ৩৩.৭৩%,নারায়নপুর ডিগ্রী কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ জন , তম্মোধ্যে জিপিএ ৫ পেয়েছে একজন, পাসের হার ৩৩.৬৮%,।মুন্সিরহাট কলেজ থেকে ৬৪ জনের মধ্যে পাস করেছে ২৬ জন,পাসের হার ৪০.৩৩%, কেএফটি কলেজিয়েট স্কুল থেকে ২৫ জনের মধ্যে পাস করেছে ১৯ জন,পাসের হার ৭৬%,আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪৭ জনের মধ্যে পাস করেছে ২১ জন,পাসের হার ৪৪.৪৮% এবং কাচ্চিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১জন,পাসের হার ১৬.৩৬%।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর