সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহ’র ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহ’র ছেলে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




