৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ‘বঙ্গসেনা’র মামু বাড়ির আবদার

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ‘বঙ্গসেনা’। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তিও দাবি করেছে তারা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে উপ-হাইকমিশনের দিকে রওনা হন গোষ্ঠীটির সদস্যরা। তবে পার্ক সার্কাস এলাকায় মিশনের দিকে এগোতে গেলে পুলিশের তৈরি তিন স্তরের নিরাপত্তাবলয়ের মুখে পড়েন তারা।

মিছিলে গেরুয়া পোশাক পরা নারী-পুরুষের পাশাপাশি বেশ কয়েকজন সাধু-সন্ন্যাসীও অংশ নেন। বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। তবে মিছিলটি পার্ক সার্কাসের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ আগে থেকে তৈরি করে রাখা উঁচু কাঠের ও ধাতব ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর