এইচএসসিতে সেরা পিরোজপুর জেলা
সূত্র: Pirojpur Kantho / বাংলাদেশ
সংবাদ থেকে
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশী পাশ করেছে পিরোজপুরে। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫। এ হিসেবে বোর্ডের পাসের হারে শীর্ষ পিরোজপুর জেলা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বরিশাল ও বরগুনা জেলা।
পিরোজপুর জেলায় ৪৭টি কলেজ ৬ হাজার ৭৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।
১০৭টি কলেজ থেকে ২০ হাজার ৯২৯ জন পরীক্ষা দিয়েছিলো বরিশাল জেলায়। পাস করেছে ১০ হাজার ৪৫৩ জন। পাসের হার ৪৯ দশমিক ৯৫। এ জেলায় ৬২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
মূল প্রতিবেদন: Pirojpur Kantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

