দেড় যুগের বেশী ধরে চলছে আহ্বায়ক কমিটি : আহবায়ক মারা গেছেন ৩ বছর আগে
সংবাদ থেকে
কমিটির আহ্বায়ক মারা গেছেন তিন বছর আগে, যুগ্ম আহ্বায়কদের কেউ চলে গেছেন বিএনপিতে, কেউ জাতীয় পার্টিতে, আবার কেউ রাজনৈতিক পটপরিবর্তনে হারিয়েছেন যুবদলের সঙ্গে সম্পৃক্ততা। অথচ সেই পুরোনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেছারাবাদ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম।
২০১০ সালে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ১৬ বছর। এত দীর্ঘ সময়েও আলোর মুখ দেখেনি পূর্ণাঙ্গ কমিটি। ফলে নেতৃত্ব সংকট, সমন্বয়হীনতা ও সাংগঠনিক স্থবিরতায় অনেকটাই ঝিমিয়ে পড়েছে একসময়ের সক্রিয় এই সংগঠন।
দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বাড়ছে হতাশা। নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে না পদপ্রত্যাশী তরুণ নেতাকর্মীদের। অনেকের অভিযোগ, সাংগঠনিক কাঠামো কার্যত কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি উঠেছে বিএনপি ও যুবদলের তৃণমূল পর্যায়ে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
