২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীর বাজারে কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

সূত্র: Sonali Sangbad / অর্থনীতি

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজিসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে মাছ, মাংস, মুরগি ও ডিমের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি; এসব পণ্যের দাম এখনো তুলনামূলক চড়া রয়েছে।

গতকাল শনিবার নগরীর সাহেববাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ডায়মন্ড আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, দেশি শসা ৭০ টাকা, বিদেশি শসা ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৫০ টাকা এবং বরবটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম ৮০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, জলপাই ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, করলা ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা এবং পেঁপে ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুঁইশাক, পালংশাক, লালশাক ও ধনেপাতাসহ বিভিন্ন শাকের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে এবং প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর