ভবিষ্যৎ স্বৈরশাসন ঠেকাতে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ থেকে
বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো গড়ার ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতে দেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে ঐকমত্য ও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্বের আলোচ্য বিষয় ছিল ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



