২ নভেম্বর ২০২৬, ০৩:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন ইমরান

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলেন ইমরান মিয়া (২৫) নামের এক দিন মজুর। গত (২২ অক্টোবর) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কেউ তার খবর নেয়নি। ওষুধ তো দূরের কথা কোনো চিকিৎসাও পাননি তিনি এমন অভিযোগ পরিবারের।

নাম মাত্র হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। অথচ ওষুধের জন্য হাসপাতালে সমাজসেবা অফিস রয়েছে। কিন্তু তারা তার কোনো খবর নেয়নি। এ ছাড়া ওই সমাজসেবা অফিসের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা ওষুধ পাবার কথা তাদেরকে দেয়া হয় না, আর যারা পাবার কথা নয় তাদেরকে দেয়া হয়।

তার স্ত্রী জানায়, তার স্বামীই ছিলেন একমাত্র উপার্জনক্রম ব্যক্তি। ফলে তার পক্ষে ওষুধ বা চিকিৎসার খরচ বহন করা সম্ভব হয়নি। ইমরানকে ২২ তারিখ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাতো দূরের কথা ওষুধও দেয়া হয়নি। গতকাল শনিবার সকালে মারা যাবার পর সদর থানার এসআই প্রদীপ রায় হাসপাতালে যান এবং পরিবারের জিম্মায় লাশ দেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর