হবিগঞ্জ লস্করপুরে দাঙ্গার অভিযোগে গ্রেফতার ৩
সূত্র: Habiganj Express / অপরাধ
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে দাঙ্গার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর থানার এসআই কামাল হোসেন ও সোহেল রানার নেতৃত্বে পুলিশ হাতিরথান গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, পারভেজ মিয়া (২৫), কুটি মিযা (২৪) ও দুলাল মিয়া (২২)।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় হাতিরথান বাজারে মারামারি করছিলো। ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে আসে। গতকাল শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





