২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, সুব্রত সাধারণ সম্পাদক সজল অর্থ সম্পাদক, নয়ন সাংগঠনিক নির্বাচিত

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত (৩০ অক্টোবর) শুক্রবার ১২ টার সময় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দিরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়, শিক্ষক পরিন্দ্র চন্দ্র দাশ। সভার শুরুতে সংগঠনের আর্থিক বিবরনী পেশসহ যাবতীয় কর্মকাণ্ড উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি অবঃ শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, অবঃ শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ, অমিয় কুমার রায়, অবঃ শিক্ষক কমলা কান্ত আচার্য্য, কাজল আচার্য্য, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক হরিপদ দাশ, দিপক পাল, গোবিন্দ চৌধুরী, জয়ন্ত দাশ, নারায়ন সরকার, শংকর কুমার গোপ, ইঞ্জিনিয়ার সুব্রত কুমার দাশ, রবীন্দ্র দাশ সেলাই, রিংকু লাল রায়, নিতেশ দাশ, রিন্টু দাশ প্রমূখ।

উপস্থিত ছিলেন, সঞ্জয় দাশ, কানাই লাল দাশ, সত্যজিত দাশ, বিপুল দাশ, সজল চন্দ্র দেব, প্রদীপ দাশ, রিপন কুমার ঘোষ, শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ, যোগেন্দ্র পাল, মানিক লাল দেব, গনতোষ দাশ, শিক্ষক নয়ন চন্দ্র দাশ, নবারুন দাশ, জয়হরি দেব, শ্রীবাস দাস, শুভ দাশ প্রান্ত দেব, লাক্ষ্মীলা রানী সরকার, সুকান্ত দাশ প্রমূখ।

সভার দ্বিতীয় অধিবেশনে, হবিগঞ্জ জেলা উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১১ সদস্য কমিটি গঠনের পরিচালনা বোর্ডের ঐক্যমতের সিদ্ধান্ত মোতাবেক উত্তম কুমার পাল হিমেলে সভাপতি, ইঞ্জিনিয়ার সুব্রত কুমার দাশকে সাধারণ সম্পাদক, সজল চন্দ্র দেবকে অর্থ সম্পাদক, শিক্ষক নয়ন চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে নবীগঞ্জ উপজেলা শাখা সৎসঙ্গের সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর