মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম হতাশাজনক ফল করেছে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এবার মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে দুজনই অকৃতকার্য হয়েছে।
প্রতিষ্ঠানটির এই ফলাফলের বিষয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম জানান, “কলেজ শাখায় ভর্তি হলেও ওই দুই ছাত্রী নিয়মিত ক্লাসে আসত না। তাঁদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে, আর অন্যজনও ছিল অনিয়মিত।” এছাড়া তিনি আরও জানান, কলেজ শাখার পাঠদান হাইস্কুলের শিক্ষকদের দিয়ে পরিচালনা করা হতো।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

