৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ৩০

সূত্র: Silkcity News / স্বাস্থ্য

সংবাদ থেকে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামের ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ জন।

মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা। পেশায় গৃহিণী। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রুনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর