ফলাফলে ইংরেজি ও আইসিটি শিক্ষার দুর্বলতা ফুটে উঠেছে
Source: Dhaka News24 / Education

সংবাদ থেকে
ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। পাশাপাশি মানবিক বিভাগে মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করায় গড় পাসের হারে এর প্রভাব পড়েছে।
এবার প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে শুধু ইংরেজি ও আইসিটিতে অকৃতকার্য হয়েছেন তিন লাখ ৮২ হাজারের বেশি পরীক্ষার্থী। অর্থাৎ অকৃতকার্য শিক্ষার্থীদের ৬৪ শতাংশ এ দুই বিষয়ে পাস করতে পারেননি।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে গতকাল শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাসের এই হার ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


