বালুখালী সীমান্তে কে এই কিশোর, ঘেরের পানিতে মিলল মরদেহ
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় মাছের ঘেরের পানিতে ভাসছিল এক কিশোরের মরদেহ। স্থানীয় লোকজনের নজরে আসার পর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রোববার (১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারকাটি এলাকার মামুনের মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

