মৌলভীবাজার থেকে ওড়ানো যুবদলের বেলুন-ব্যানার আসামে, রহস্য উন্মোচনে ভারতীয় পুলিশ

সংবাদ থেকে
মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাতাসে ওড়ানো একঝাঁক গ্যাস বেলুন ও ব্যানার সীমান্ত পেরিয়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায়। বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের ব্যানার সংবলিত এই বেলুন গুচ্ছ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ভারত পুলিশের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আসামের লখিমপুর জেলার নারায়নপুর থানার লেতেকুজান গ্রামের একটি ধানখেতে শনিবার সকালে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গরু চরানো বালক। পরবর্তীতে বিষয়টি গ্রামে জানাজানি হলে স্থানীয় ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার করা ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা ও সাংগঠনিক নেতাদের নাম উল্লেখ ছিল। সীমান্ত অতিক্রম করে এত দূর পর্যন্ত বেলুন ও ব্যানারটি কীভাবে পৌঁছাল, তার সুনির্দিষ্ট পথ ও উৎস অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





