৯ নভেম্বর ২০২৬, ১৪:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, ব্যাংকে ভাঙচুর

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের একটি বক্সে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, পল্লী বিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন শ্রমিকরা। এ ছাড়া সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকাল ৮টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এ সময় কয়েকজন শ্রমিককে ‘শফিপুর আমরা চালাচ্ছি’ বলতেও শোনা যায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকাল ১১টার দিকে সফিপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যমুনা ব্যাংক ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। কোনাবাড়ীতে পুলিশের বক্সেও আগুন দেওয়ার খবর পেয়েছি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর