8 November 2026, 11:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহু ৪৬

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকোটের নাম সুপারিশ করতে যাচ্ছে আরবদের নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট ও রাআম। রোববার দেশটির হিব্রু ভাষার গণমাধ্যম ওয়াল্লাকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন লিস্টের এক জ্যেষ্ঠ নেতা।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকের সময় আরব দলগুলো আইজেনকোটের পক্ষে থাকার ইঙ্গিত দিয়েছে। আগামী বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে থেকে হারজগ আনুষ্ঠানিক ফলাফল গ্রহণ করবেন। এরপর তিনি নিজ বাসভবনে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রেসিডেন্ট রাজনৈতিক নেতাদেরকে ফলাফল মেনে নেওয়া এবং জোট সরকার গঠনের আলোচনায় নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ অনড় অবস্থান নিলে দেশ নতুন করে নির্বাচন আয়োজনের পরিস্থিতিতে পড়বে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending