মিরপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

সংবাদ থেকে
ঢাকা: রাজধানীর মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর এতে সমন্বয় করে মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি বলেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মাঝে থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


