৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গফরগাঁওয়ে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১ নভেম্বর)উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি যুব র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,যুব প্রতিনিধি আনসারুল ইসলাম,যুব প্রতিনিধি এমদাদুল হক এমদাদ, আত্নকর্মী ইমরান হোসেন ও রোকেয়া খাতুন প্রমূখ।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর