কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের পরিচালনায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

