৬ নভেম্বর ২০২৬, ২২:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হাইমচরে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিনানুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) উপজেলার চরপোড়ামুখী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি বিল্লাল হোসেন বেপারী অপরাধ স্বীকার করায় তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজারের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর