খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে
খুলনা মহানগরীতে সৈয়দ হুমায়ুন কবির নামের তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির তাঁতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও স্বজনরা জানান, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


