কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: কলকাতায় আবারও বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সনাতনী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গসেনা নামের একটি সংগঠন। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে উপহাইকমিশনের মূল ফটক পর্যন্ত পৌঁছাতে পারেননি বিক্ষোভকারীরা।
শনিবার শিয়ালদহ স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের পাশাপাশি গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে পার্ক সার্কাসে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের দিকে এগিয়ে যায়।
উপহাইকমিশনের কাছাকাছি পৌঁছালে কলকাতা পুলিশ ডাবল ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে বিক্ষোভকারীদের থামিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

