7 November 2026, 14:49 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গ্যালাক্সি এআই নিয়ে বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ এফই-তে যুক্ত করা হয়েছে ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেস। এতে রয়েছে গ্যালাক্সি এআইয়ের বিভিন্ন সুবিধা, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দৈনন্দিন কাজ, ছবি তোলা ও বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে স্মার্টফোনটিতে এসব সুবিধা যুক্ত করা হয়েছে।

ফোনে থাকা গুগলের সার্কেল টু সার্চ সুবিধার মাধ্যমে একটি ছবিতে থাকা একাধিক বস্তু একসঙ্গে খুঁজে নেওয়া যাবে। এ ছাড়া গ্যালাক্সি এআইয়ের হালনাগাদ ফিচারগুলো বিভিন্ন অ্যাপ ও নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের নিজস্ব পছন্দ অনুযায়ী তথ্য ও সময়োপযোগী পরামর্শ দেবে। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে আরও সহজে।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং তিন গুণ অপটিক্যাল জুম সুবিধার ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। কম আলোতে ভালো ছবি তোলার জন্য আছে নাইটোগ্রাফি সুবিধা। আর চলার পথে ভিডিও ধারণের সময় ভিডিও স্থির ও সমতল রাখতে সহায়তা করবে এর ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ ফিচার।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending