৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩,২৬৭ কোটি টাকা চেয়ে চিটি

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন স্কেল বা পে-স্কেলের সুবিধার আওতায় আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ধারাবাহিকতায় এবার বেসরকারি শিক্ষকদেরও এই কাঠামোর অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে বড় অংকের বাড়তি বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন। চিঠিতে বলা হয়েছে, শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম।

শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিষেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাখাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করছে। এতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও তাদের পেশাদারত্বের মান বৃদ্ধি পাবে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর