৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের খুলনা চেম্বার পরিদর্শন ও আলোচনা

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ রবিবার ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে ৩৮জন নবনিযুক্ত সহকারী কমিশনার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং খুলনা চেম্বারের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে মিলিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব মোঃ আব্দুল্লাহ হারুন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা ও খুলনা চেম্বারের প্রশাসক জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম।

খুলনা চেম্বারের প্রশাসক মহোদয় খুলনা চেম্বারের কার্যক্রম ও খুলনাসহ এতদাঞ্চলের শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে খুলনা চেম্বারের ভূমিকা ও ব্যবসায়ীদের ভূমিকা সম্পর্কে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের অবহিত করেন এবং তিনি আশা পোষণ করেন যে জাতির এ মেধাবী সন্তানেরা তাদের দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদান করবেন এবং দেশের উন্নয়নে সততার সাথে তাদের স্বীয় ভূমিকা পালন করবেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর