৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ছেলের এইচএসসি ফল প্রকাশের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পর পদ হারিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। গত শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।

এর মধ্যে একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে শাহজাহান খানের কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছাত্রদলে তাঁর পদে থাকা, বিবাহিত হওয়া এবং সন্তানের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তিনি। একপর্যায়ে সাংবাদিককে তিনি প্রশ্ন করেন, ‘মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?’

এদিকে, ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশের পরদিন রোববার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে বিলুপ্ত করা হয় মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটিও। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর