৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ১৪ নভেম্বর বিনামূল্যে চক্ষু শিবির

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

​আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই কার্যক্রমে সার্বিক চিকিৎসা সেবা প্রদান করবে খ্যাতনামা চিকিৎসাকেন্দ্র মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, চোখের আলোহীন বা দৃষ্টি সমস্যায় ভোগা প্রান্তিক ও অসহায় মানুষের জীবনে নতুন করে দেখার আনন্দ ফিরিয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবতার কল্যাণে এই মহৎ উদ্যোগে দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি।

​‘সেবাই আমাদের অঙ্গীকার, মানবতাই আমাদের পরিচয়’—এই স্লোগানকে ধারণ করে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই সংগঠনটি (রেজি: নং মৌলভী- ৩(৬৪)/৭৩) দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর