সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চাইল ভারত

সংবাদ থেকে
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (সেভেন সিস্টার্স) বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাংলাদেশের পার্বতীপুর দিয়ে ৭৬৫ কেভির হাইভোল্টেজ সঞ্চালন লাইনের (করিডর) অনুমোদন চেয়েছে ভারত। এ জন্য পার্বতীপুর দিয়ে প্রায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার করিডর ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত। তবে সমান সুযোগ ও আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের নিশ্চয়তা ছাড়া এ ধরনের একক করিডর দিতে রাজি নয় বাংলাদেশ।
বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ৯-১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিশ্বব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত বিদ্যুৎ সচিব পর্যায়ের সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে ভারত জানায়, বাংলাদেশের পার্বতীপুরের ওপর দিয়ে সঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে চায় তারা। প্রস্তাবিত এই লাইন ব্যবহার করে বাংলাদেশও নিজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ আমদানি করতে পারবে বলে জানায় দেশটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




