গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, পরিস্থিতি নিয়ন্ত্রণে
সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিনের মতো সোমবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






