৫ নভেম্বর ২০২৬, ২২:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সূত্র: Mymensingh Pratidin / ব্যবসা

সংবাদ থেকে

দেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং সড়ক ও সেতু নির্মাণে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে অথবা সরাসরি বিনিয়োগের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেজেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর