৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খালিয়াজুরীতে ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: নৌকা ও মালামাল আটকসহ দেড় লাখ টাকা জরিমানা

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

নেত্রকোনার হাওর অঞ্চলের খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌকা ও মালামালসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডিত আনোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ফেরিঘাটসংলগ্ন ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় পুলিশ বাহিনীর সহায়তায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা ও মালামালসহ আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর