গাজীপুরে পুলিশের তিন গাড়িতে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

সংবাদ থেকে
ঢাকা: গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির ধাওয়ার পর সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এসময় সড়কে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকার সড়কে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।
এদিন, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, কোনাবাড়ী এবং কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। ধীরে ধীরে আন্দোলন সংঘর্ষে রূপ নেয়। সকাল ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। এসময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন। শ্রমিকদের প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






