৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রত্যাশার চেয়ে দ্রুত কর্মক্ষেত্র বদলে দিচ্ছে এআই: মেটলাইফের গবেষণা

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

মেটলাইফ বাংলাদেশ তাদের এমপ্লয়ি বেনিফিটস ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাংলাদেশের কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনছে এবং অনেক প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়েও দ্রুত কর্মীরা এ প্রযুক্তি গ্রহণ করছেন।

গবেষণার ফলাফলে কর্মীদের আর্থিক সুস্থতা ও অবসরজীবনের প্রস্তুতির গুরুত্ব বৃদ্ধির চিত্র উঠে এসেছে। একইসঙ্গে, জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়োগদাতারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন, এমন প্রত্যাশাও বাড়ছে।

গবেষণায় অংশ নেওয়া কর্মীদের ৫৫ শতাংশ জানিয়েছেন তারা দৈনন্দিন কাজে এআই ব্যবহার করেন। এদের মধ্যে ৯১ শতাংশ মনে করেন, এআই তাদের কর্ম-অভিজ্ঞতায় ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে, বর্তমানে মাত্র ৫৮ শতাংশ নিয়োগদাতা কর্মক্ষেত্রে এআই ব্যবহারে উৎসাহ বা সহায়তা দিচ্ছেন। আর্থিক চাপও কর্মীদের জন্য আরও গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে। আর্থিক চাপ তাদের কর্মদক্ষতায় প্রভাব ফেলে বলে মনে করেন এমন কর্মীর হার ২০২৫ সালের ৫৬ শতাংশ থেকে ২০২৬ সালে বেড়ে ৭২ শতাংশ হয়েছে। একইসঙ্গে, বড় ধরনের অপ্রত্যাশিত আর্থিক চাপ বা ব্যয়ের সময় ৭২ শতাংশ কর্মী নিয়োগদাতার সহায়তা প্রত্যাশা করেন। এ সময় চাকরি নিয়ে সন্তুষ্টির হার ৭৮ শতাংশ থেকে বেড়ে ৮৩ শতাংশে পৌঁছেছে এবং ব্যক্তিগত চাহিদাভিত্তিক সুযোগ-সুবিধার প্রতি আগ্রহ ৬৫ শতাংশ থেকে বেড়ে ৮৬ শতাংশ হয়েছে। বীমা ও সুস্থতা-সংশ্লিষ্ট সুবিধাও কর্মীদের আনুগত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর