এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

সংবাদ থেকে
নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকান্ডে আসামি নূরুজ্জামানকে আজ সোমবার আদালতে হাজির করা হয়ছবি : প্রথম আলো
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে (মিন্টু) আবারও রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান এ বিষয়ে নির্দেশ দেন।
এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে গুরুদাসপুরের নয়াবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নিবন্ধনবিহীন মোটরসাইকেলটির মালিকানা শনাক্ত করার কাজ চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


