শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
পোশাক কারখানা বন্ধ বা শ্রমিকদের বেকার হতে দেওয়া হবে না; শিগগিরই বসছে ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা
নিজস্ব প্রতিবেদক : শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


