৫ নভেম্বর ২০২৬, ১৮:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

যশোরে মাকে গলাকেটে গলাকেটে নৃশংস হত্যাকারী ছেলে মামুনের মৃত্যু খুলনায়

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

যশোর ব্যুরো ঃ বটি দিয়ে মায়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া সেই আলোচিত হত্যাকান্ডের কুলাঙ্গার ছেলে ছেলে মামুনুর রশিদ মামুন (৪৫) মারা গেছেন। মামুনুর রশিদ মামুন মারা গেছেন খুলনা আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। নৃশংসতম ঘটনাটি ঘটেছিল গত ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার বাজে দূর্গাপুর গ্রামে। কারাগার সূত্রে জানাগেছে, গত রোববার ১ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে হার্টঅ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকের বরাদ দিয়ে খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলর সৈয়দ হাসান আলী জানিয়েছেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

জেলার আবিদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, আসামি মামুনুর রশিদ মামুন একটি হত্যা মামলার আসামি । তার হাজতি নম্বর ৫১০৫/২৫ । গত রোববার ১ নভেম্বর তার কার্ডিয়াক অ্যাটাক হয়। অর্থ্যাৎ তার হার্ট ব্লক হয়ে যায়। সে সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য হাজতিকে খুলনা আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। একই সাথে খুলনা কারাগারের জেলরকে অবহিত করা হয়। খুলনা কারাগারের সদস্যরা হাসপাতালে তার প্রহরায় নিয়োজিত ছিলেন। এক পর্যায় মামুনুর রশিদ মামুন মারা যান। খুলনা কারাগারের জেলর সৈয়দ হাসান আলী জানিয়েছেন, হাজতির মরদেহ যথাযত প্রক্রিয়ায় যশোরে পাঠানো হয়েছে।

মামুনুর রশিদ যশোর সদরের বাজেদুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাষ্টারের ছেলে। তিনি নিজেও যশোরের ঝিকরগাছার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। আর তার মায়ের নাম আনোয়ারা বেগম ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর