৫ নভেম্বর ২০২৬, ২২:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সার পাচারের দায়ে ডিলারসহ ২ জনকে কারাদণ্ড

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অবৈধভাবে সার পাচারের সময় বিসিআইসি ডিলারসহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় সার পাচারের জন্য পরিবহনের সময় মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার মো. গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিনকে (৪৮) হাতেনাতে আটক করা হয়।

পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শুনানিতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নসিমনচালক মো. মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর