দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
মাত্র দুই মাস আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে সেপ্টেম্বর মাসের তুলনায় সব মিলিয়ে গত দুই মাসে শুধু ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। নতুন এই দাম সোমবার রাত আটটা থেকেই কার্যকর হয়েছে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






