এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি সংশোধনের আবেদনে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর বাধ্যতামূলক করতে যাচ্ছে সংস্থাটি।
এ ব্যবস্থা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে ইসির আলোচনা চলছে।
ইসি সূত্র জানায়, ফেস ভেরিফিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন নাগরিক তার এনআইডি সংশোধনের আবেদন করতে পারেন। কিন্তু প্রযুক্তির এ যুগে প্রতারক চক্র প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তির উপস্থিতি ছাড়াই সংশোধনের আবেদন করে দিচ্ছে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



