শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা করছে একটি মহল: তথ্য উপদেষ্টা
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি কমিশন গঠন করেছে। এরপরও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোথাও কোথাও সহিংসতা ও নাশকতার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের পেছনে একটি মহলের সম্পৃক্ততা থাকতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সীমান্তের ওপার থেকেও নাশকতার চেষ্টা হচ্ছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টরা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




