পাগলা কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত দেড় শতাধিক
সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর সদর উপজেলায় একটি বা একাধিক পাগলা কুকুরের আকস্মিক কামড়ে শিশু ও নারীসহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার পৌর এলাকাসহ বেশ কয়েকটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। হঠাৎ একসঙ্গে এত মানুষ কুকুরের আক্রমণের শিকার হওয়ায় পুরো জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে গিয়ে চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন। শুধু জেলা হাসপাতালেই শতাধিক মানুষ চিকিৎসা নিতে যাওয়ায় সেখানে রোগীর ব্যাপক চাপ তৈরি হয়।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



