৫ নভেম্বর ২০২৬, ২৩:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোকোজ্জ্বল পাঠশালা

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

এম আর সাইফুল,মাদারগঞ্জ: সীমিত সম্পদের লড়াই আর ভালোবাসার টানে জামালপুরের মাদারগঞ্জ গিয়াস উদ্দীন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্র বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে ছড়াচ্ছে আলোর দীপ্তি। খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে এসব শিশুর মানসিক বিকাশ ও পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তবে তীব্র আর্থিক সংকট এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির কার্যক্রম।

বুধবার সরজমিনে দেখা যায়- ইজিবাইকে করেবিদ্যালয়ে পৌঁছানোর পর শিশুদের মন ভালো রাখতে নানা সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশ শেষে তাদের প্রতিবন্ধিতার ধরন ও সক্ষমতা অনুযায়ী শুরু হয় শ্রেণি কার্যক্রম। বাক প্রতিবন্ধী শিশুদের ইশারা ও বিশেষ পদ্ধতিতে পড়ানো হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ৪২০ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও নিয়মিত ক্লাসে অংশ নেয় ৬০ থেকে ৭০ জন। শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে এখানে প্রতিদিন দুপুরের টিফিনের ব্যবস্থাও রয়েছে।

নিজেদের অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে গেলেও নানা সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে শিক্ষকদের। তাই প্রতিষ্ঠানটি দ্রুত সরকারিকরণ এবং শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর