9 November 2026, 18:38 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ন্যাটোর রেড লাইন পরীক্ষা করছে রাশিয়া

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ইউক্রেন তাদের পণ্য রপ্তানির জন্য রোমানিয়ার একটি খাল ব্যবহার করে। গত মাসে যেসব জাহাজে হামলা হয় সেগুলোর বেশিরভাগই ওই খালের কাছে নোঙর করা ছিল অথবা খালটির দিকে যাচ্ছিল। হামলার শিকার একটি জাহাজ রোমানিয়ার জলসীমার মধ্যে ছিল। বাকি আটটি ছিল রোমানিয়া বা বুলগেরিয়ার অর্থনৈতিক অঞ্চলে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের কৃষ্ণসাগর কর্মসূচির পরিচালক ইউলিয়া জোজা বলেন, পশ্চিমা দেশগুলো উত্তেজনা বাড়াতে অনাগ্রহী। এই মনোভাবকেই রাশিয়া হামলার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ করেছে। এখন জাহাজে হামলা হচ্ছে। জোজা বলেন, মস্কোর এসব তৎপরতার উদ্দেশ্য ‘রেড লাইন’ বা সহ্যের সীমারেখা পরীক্ষা করা। কারণ তারা জানে যে, পশ্চিমারা পাল্টা পদক্ষেপ নিলেও সেটির পরিসর সীমিত হবে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending