শিক্ষা-চিকিৎসার সাংবিধানিক স্বীকৃতি ও জুলাইয়ের দাবি বাস্তবায়নের তাগিদ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা এবং গণঅভ্যুত্থানের দাবি দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠকে তারা এসব দাবি জানান।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

