রংপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিশাল সমাবেশ

সংবাদ থেকে
রংপুর প্রতিবেদক: “আগে পুনর্বাসন পরে উন্নয়ন”, “খাস জমির অধিকার ভূমিহীন জনতার” এবং “ভূমি দস্যু হঠাও ভূমিহীন বাঁচাও”-এই স্লোগানগুলোকে সামনে রেখে আজ ৩ নভেম্বর ২০২৬, রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে (শহীদ মিনার চত্বর) বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল ‘রংপুর সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ভূমিহীনদের অধিকার আদায়, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জোর দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
তিনি তার বক্তব্যে বলেন, “লুটপাট ও পাচারের ব্যবস্থার নাম কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। জনগণের কর্মসংস্থান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিই হলো প্রকৃত উন্নয়ন। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে এবং পাচারকৃত সম্পদ ফেরত আনতে হবে।”
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


