কচুয়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মিনার, উদ্যোগে প্রফেসর ড. এম আতিকুর রহমান

সংবাদ থেকে
চাঁদপুরের কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের দ্বিতীয়তলায় নির্মিত হচ্ছে একটি উঁচু ও নান্দনিক মিনার। দৃষ্টিনন্দন এ মিনারটি নির্মাণের কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মিনারটি নির্মিত হলে মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
কচুয়ার রাগদৈল গ্রামের কৃতী সন্তান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম আতিকুর রহমানের উদ্যোগ ও স্থানীয় এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় এ মিনার নির্মাণের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে তিনি রাগদৈল দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় মসজিদের দ্বিতীয় তলায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এ স্থাপনা।
নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধান ও কনস্ট্রাকশনের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. আল-আমিন। পরিকল্পিত নকশা ও নির্মাণশৈলীতে মিনারটি মসজিদের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় মসজিদের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা প্রফেসর ড. এম আতিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
