মেহেরপুর সদরের নতুন ইউএনও মোঃ রুহুল কুদ্দুস
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
মেহেরপুর সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আবু সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে মেহেরপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ রুহুল কুদ্দুস বর্তমানে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় কর্মরত রয়েছেন। তাঁকে মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





