৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে নিন্দা ও ক্ষোভ গণসংহতি আন্দোলনের

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল ও যুগ্ম সদস্য সচিব আল আমিন শেখ এক যৌথ বিবৃতিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ঘটনায় তীব্র নিন্দা, ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল হঠাৎ করে দাম সমন্বয় করার অজুহাতে এই দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘায় পরিণত হয়েছে।

বার বার গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের পটকেট কাটা হচ্ছে। সরকারের কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে। এমনিতেই আগে থেকেই ১২ কেজি এলপিজি সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। এর ওপর এখন আবার নতুন করে দাম বাড়ানো হয়েছে ২২৩ টাকা।

যা মানুষের জীবনযাত্রার ওপর ভয়াবহ মাত্রায় চাপ তৈরি করবে। সার্বিক দিক বিবেচনা করে সরকারকে অতি দ্রুত গ্যাসের দাম কমানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর